Collector
সংরক্ষিত নারী আসন নিয়ে যে বার্তা দিলেন ইথুন বাবু | Collector
সংরক্ষিত নারী আসন নিয়ে যে বার্তা দিলেন ইথুন বাবু
Jagonews24

সংরক্ষিত নারী আসন নিয়ে যে বার্তা দিলেন ইথুন বাবু

জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। তিনি সংরক্ষিত নারী আসনকে কেবল আনুষ্ঠানিক কোটা পূরণের বিষয় হিসেবে না দেখে এটিকে শক্তিশালী, দক্ষ ও পরীক্ষিত নারী নেতৃত্ব গড়ে তোলার কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল (১০ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। এর প্রেক্ষাপটে আজ (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে ইথুন বাবু বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত সেইসব নারীদের, যারা রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন এবং দীর্ঘদিনের ত্যাগ ও অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। তিনি আরও বলেন, শিক্ষা, ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য ইমেজ-এসব গুণ থাকা নারীরাই এই আসনের প্রকৃত যোগ্য। তরুণ নারী নেতৃত্বের সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেই সুযোগ অবশ্যই যোগ্যতা ও নিষ্ঠার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। ইথুন বাবু মনে করেন, সংরক্ষিত নারী আসন কোনো ব্যক্তিগত পুরস্কার বা সুবিধা লাভের মাধ্যম হওয়া উচিত নয়; বরং এটি হওয়া উচিত দায়িত্বশীল, নৈতিক ও জনমুখী নেতৃত্বের মর্যাদাপূর্ণ ক্ষেত্র। আরও পড়ুন:টালিউডে আবারও চঞ্চল চৌধুরী‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আবেগঘন স্ট্যাটাস অপি করিমের তিনি আরও উল্লেখ করেন, যারা সত্যিকার অর্থে রাজনীতির দর্শন বোঝেন, চরিত্রে দৃঢ়, মানুষের পাশে থাকেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন-তারাই এই আসনের প্রকৃত ও ন্যায্য দাবিদার। এমএমএফ/জেআইএম

Go to News Site