Jagonews24
দাগনভূঞা-সোনাগজী উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দীন মানিক। সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মনির উদ্দিন মণি। সভাপতির বক্তব্যে ফখরুদ্দীন মানিক বলেন, দাগনভূঞা-সোনাগাজীর সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, অসহায় শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষাবৃত্তি কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি বিগত সময়ে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণের মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব মাহবুবুল হক, সাবেক অতিরিক্ত সচিব ড. খুরশিদ আলম, পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সাঈদ ও সাখাওয়াত হোসেন, ইব্রাহীম বাহারী, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শরিফুল ইসলাম ও কাজী মুহাম্মদুল্লাহ আজাদ, তারেক মাহমুদ, ব্যাংকার মাসুদ, অধ্যাপক জয়নুল আবেদীন খান, রফিকুল ইসলাম দুলাল, রেজাউল করিম সবুজ, তসলিম আলম, গাজী শাখাওয়াত হোসেন, চৌধুরী মমিনউল্যাহসহ আরও অনেকে। অন্যান্য বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দাগনভূঞা-সোনাগাজীর টেকসই উন্নয়ন সম্ভব। আরএএস/এমআইএইচএস
Go to News Site