Collector
১৫ বছরেই আইপিএলে অনন্য কীর্তি গড়লেন সূর্যবংশী | Collector
১৫ বছরেই আইপিএলে অনন্য কীর্তি গড়লেন সূর্যবংশী
Somoy TV

১৫ বছরেই আইপিএলে অনন্য কীর্তি গড়লেন সূর্যবংশী

বিস্ময়-বালক, কিশোর প্রতিভা কিংবা ভবিষ্যতের তারকা—এই সব বিশেষণ এখন যেন ছোট হয়ে গেছে বৈভব সূর্যবংশীর জন্য। রাজস্থান রয়্যালসের মাত্র ১৫ বছর বয়সি এই ব্যাটসম্যান যেভাবে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, তাতে নতুন নতুন অভিধা খুঁজে পেতেই হিমশিম খেতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। একই সঙ্গে রেকর্ড বইতেও প্রতিনিয়ত নতুন দাগ টানছেন তিনি।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শুক্রবার (১০ এপ্রিল) বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ ছক্কায় ২৬ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যবংশী। মাত্র ১৫ বলেই স্পর্শ করেন অর্ধশতক, যা তার ধারাবাহিক বিস্ফোরক পারফরম্যান্সেরই প্রমাণ।আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটসম্যান, যিনি ১৮ বলের কমে তিনটি ফিফটি করেছেন। এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৫ বলে এবং গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৭ বলে ফিফটি করেছিলেন তিনি। যেখানে ১৮ বলের নিচে দুটি করে ফিফটি আছে আরও ছয়জন ব্যাটসম্যানের।আরও পড়ুন: মুকুলের বাবা ছেলের স্বপ্ন পূরণ করার পথে জেলও খেটেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে সূর্যবংশীর ১৮ বলের নিচে ফিফটির সংখ্যা এখন চারটি, যা সমান ক্রিস গেইল ও কাইরন পোলার্ড-এর রেকর্ডের সঙ্গে। তার ওপরে আছেন কেবল অভিষেক শর্মা, যার রয়েছে পাঁচটি।এছাড়া ১৫ বল বা তার কমে একাধিক ফিফটি করার কীর্তি সূর্যবংশী ছাড়া আছে কেবল অজি ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগুর্ক-এর।সব মিলিয়ে, মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে একের পর এক রেকর্ড গড়ে ভবিষ্যতের সুপারস্টার হওয়ার জোর বার্তা দিয়ে রাখলেন সূর্যবংশী।

Go to News Site