Collector
চিকিৎসকের সঙ্গে ‘হাতাহাতি’, পুলিশে দেওয়া হলো রোগীর স্বজনকে | Collector
চিকিৎসকের সঙ্গে ‘হাতাহাতি’, পুলিশে দেওয়া হলো রোগীর স্বজনকে
Jagonews24

চিকিৎসকের সঙ্গে ‘হাতাহাতি’, পুলিশে দেওয়া হলো রোগীর স্বজনকে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের সঙ্গে হাতাহাতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফাহিয়া আক্তার নামে এক নারীকে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ফাহিয়া সাভারের কাউনিয়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। আরও পড়ুনজরুরি বিভাগে সংঘর্ষ: দোষীদের শাস্তিসহ ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের তিনি বলেন, রাতে মনি আক্তার নামে সাভার থেকে এক রোগী গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। তার সঙ্গে ওই ওয়ার্ডে ছিলেন স্বজন ফাহিয়া আক্তার। পরে চিকিৎসক ফাহিয়াকে বাইরে যেতে বলেন। তবে তিনি বাইরে যেতে অস্বীকৃতি জানান। তখন সহকারী রেজিস্ট্রার ডা. ফারজানা আক্তার মীম ও মেডিকেল অফিসার ডা. সাবিনা সুলতানা তাকে হাত ধরে বাইরে যেতে বলেন। মো. ফারুক আরও বলেন, একপর্যায়ে ওয়ার্ডের অপারেশন থিয়েটারের সামনে ফাহিয়া আক্তার চিকিৎসকের সঙ্গে হাতাহাতি, গালাগালিসহ অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় হাসপাতালের আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে ওই নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। কাজী আল-আমিন/বিএ

Go to News Site