Somoy TV
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং কাঠামোয় পরিবর্তনের পর এবার বয়সভিত্তিক দলগুলো শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটি ‘ন্যাশনাল ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট কোচ’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বাফুফের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কোচের প্রধান দায়িত্ব হবে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কারিগরি ও কৌশলগত উন্নয়ন নিশ্চিত করা। একই সঙ্গে সারাদেশজুড়ে প্রতিভা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি করাও থাকবে তার কাজের পরিধিতে। দায়িত্ব কী কীনতুন নিয়োগপ্রাপ্ত কোচকে—অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ দলের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল উন্নয়ন তদারকি করতে হবে।দেশব্যাপী ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ক্যাম্প আয়োজন ও পর্যবেক্ষণ করতে হবে।জেলা ও স্কুল পর্যায়ে খেলোয়াড় খুঁজে বের করে স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।সিনিয়র জাতীয় দলের কৌশলের সঙ্গে বয়সভিত্তিক দলের সমন্বয় করতে হবে।দীর্ঘমেয়াদি ফুটবল দর্শন ও হাই-পারফরম্যান্স ট্রেনিং পরিকল্পনা তৈরি করতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতাপ্রার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে—এএফসি প্রো লাইসেন্স অথবা উয়েফা ‘এ’/এলিট ইয়ুথ লাইসেন্স।অন্তত ৫ বছরের এলিট ইয়ুথ ডেভেলপমেন্ট বা পেশাদার ক্লাব/জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা। আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের হালনাগাদ সিভি ও প্রয়োজনীয় সনদপত্র technical@bff.com.bd ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। আরও পড়ুন: আরামবাগকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো কিংস, পুলিশকে হারিয়ে দুইয়ে উঠে এলো ফর্টিস সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বয়সভিত্তিক কাঠামো ঢেলে সাজানোর দিকে নজর দিচ্ছে বাফুফে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ফুটবলে ধারাবাহিক প্রতিভা সরবরাহের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ঘাটতি পূরণে এবার তৃণমূল থেকে পরিকল্পিত উন্নয়ন কাঠামো গড়ার ইঙ্গিত দিচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। সবশেষ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আইরিশ কোচ মার্ক কক্স। তাকে মাত্র এক মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। মূলত তিনি পরামর্শক হিসেবে বাফুফের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন।
Go to News Site