Collector
চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নাম ঘোষণাকে মেন্দির ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিল | Collector
চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নাম ঘোষণাকে মেন্দির ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিল
Somoy TV

চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নাম ঘোষণাকে মেন্দির ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিল

মরক্কোকে ১-০ গোলে হারিয়ে আফকনের দ্বিতীয় শিরোপা জিতে সাদিও মানের সেনেগাল। ১৮ জানুয়ারি শিরোপা জয়ের দুই মাস পর বদলে যায় ফল। ঘোষণা হয়, চ্যাম্পিয়ন মরক্কো। আশরাফ হাকিমিদের ৩-০ গোলে জয় দেয় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।সিএএফ সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেয় শাস্তি হিসেবে। ফাইনালে সেনেগালের প্লেয়াররা রেফারির একটি সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন, যদিও পরে মাঠে ফেরেন। সিএএফের নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন দল মাঠ ত্যাগ করলে সেটি গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়। মরক্কোর ফুটবল ফেডারেশনের আপিলের পর সিএএফ আপিল বোর্ড রায় দেয় যে সেনেগাল ম্যাচ ‘ফরফিট’ করেছে। ফলে নিয়ম অনুসারে ৩-০ ব্যবধানে জয় দেওয়া হয় মরক্কোকে।মরক্কোকে সিএএফের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণায় তাজ্জব বনে যান সেনেগালের খেলোয়াড়রা। তবে বিষয়টিকে প্রথমে ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিল সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্দির। এপ্রিল ফুল হলো ১ এপ্রিল পালিত একটি দিবস, যেখানে একে অন্যকে মজা করে বা মিথ্যা বলে বোকা বানানো হয়ে থাকে।আরও পড়ুন: রোনালদোর গোলের রাতে আল নাসরের ইতিহাস‘মো শো’ নামক পডকাস্টে মেন্দি বলেন, ‘আমি ভেবেছিলাম ওয়েবসাইটগুলো হয়তো ভুল করেছে। তাই আমি সরাসরি কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের ওয়েবসাইটে গিয়ে দেখলাম। আমরা ভেবেছিলাম এটা একটা ‘এপ্রিল ফুল’ কৌতুক। কিন্তু পরে দেখি এটা (ঘোষণা) সত্যি।’মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও সেনেগাল শিরোপার দাবি ছাড়ছে না। দেশটির ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছে এবং এটিকে ‘প্রশাসনিক ডাকাতি’ বলে উল্লেখ করেছে। ফেডারেশনের সভাপতি আব্দৌলায়ে ফাল আবারও চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি ফিরে পেতে চান। যদিও আইনি প্রক্রিয়া দীর্ঘ হতে পারে, তবুও ফেডারেশন ইতোমধ্যেই দলের জার্সিতে দ্বিতীয় তারকা যোগ করেছে, তাদের দাবি অনুযায়ী জয়ের স্মারক হিসেবে।

Go to News Site