Somoy TV
ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং মনে করেন, বর্তমান ক্রিকেটে সেরা বোলার হিসেবে আলাদা করে চিহ্নিত করার মতো একমাত্র নাম জসপ্রিত বুমরাহ। তার মতে, যে দলেই খেলুক না কেন, বুমরাহর সেরা বোলার হওয়া ছাড়া বিকল্প নেই।এক পডকাস্টে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলাপে যুবরাজ বলেন, আধুনিক ক্রিকেটের সঙ্গে দারুণভাবে মানিয়ে নেয়ার কারণেই বুমরাহ শীর্ষে পৌঁছেছেন। তার বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন এবং অসাধারণ নিখুঁত লাইন-লেংথ ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে।যুবরাজের মতে, বুমরাহর বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা সহজ নয়, কারণ ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেট করে অন্য বোলারদের লক্ষ্য করতে চাইলেও তার ওভারে ঝুঁকি নিতে ভয় পায়। তিনি বলেন, বুমরাহ এমন বুদ্ধিমত্তায় বোলিং করেন যে ব্যাটসম্যানরা চাইলেও সহজে চড়াও হতে পারে না।আরও পড়ুন: চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচবেন যুবরাজ তিনি আরও স্মরণ করেন জাতীয় দলের নেটে বুমরাহর সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা। তখন কিশোর বয়সেই দ্রুতগতির ও নিখুঁত বোলিং করে তাকে সমস্যায় ফেলেছিলেন বুমরাহ, যা তাকে বিস্মিত করেছিল।বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলেও খেলছেন এই পেসার। যুবরাজের বিশ্বাস, আধুনিক ক্রিকেটে বুমরাহই মানদণ্ড—যার সঙ্গে অন্যদের তুলনা করাই কঠিন।
Go to News Site