Collector
বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব | Collector
বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব
Somoy TV

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব

সাঙ্গু নদীতে ফুল বিসর্জনের মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব।রোববার (১২ এপ্রিল) ভোরে শহরের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন সাঙ্গু নদীর তীরে জড়ো হয়ে শত শত তঞ্চঙ্গ্যা তরুণ-তরুণী নারী পুরুষ গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন।এ সময় তারা মোমবাতি জ্বালিয়ে গঙ্গা দেবীর প্রার্থনা করেন। তঞ্চঙ্গ্যারা বর্ষবরণের এ উৎসবকে ফুল বিষু বলে থাকে এবং চাকমারা এটিকে ফুল বিজু বলে।উৎসবের দিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নদীর ঘাটে জড়ো হন তঞ্চঙ্গ্যা নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। সবাই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নদীর জলে ফুল বিসর্জন দিয়ে পুরোনো বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে তঞ্চঙ্গ্যারা নানা আয়োজনে তিন দিন ব্যাপী এ উৎসব পালন করে থাকে। প্রথম দিনের অন্যতম আকর্ষণ ফুল বিসর্জন এরপর বিকালে ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও পাঁচন রান্না করা নতুন কাপড় পরিধান আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাওয়াসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যম তঞ্চঙ্গ্যারা বর্ষবরণ উৎসব পালন করে থাকে।আরও পড়ুন: খাগড়াছড়িতে নতুন বর্ষবরণে ত্রিপুরাদের নৃত্যর তালে সম্প্রীতির বার্তাআয়োজক কমিটির সদস্য সচিব অমিত ভূষণ তঞ্চঙ্গ্যা বলেন, এই উৎসব শুধু আনন্দের নয় বরং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিবছর এই আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হোক, এ প্রার্থনা করি আমরা আজকের এ দিনে।উল্লেখ্য, বর্ষবরণকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পাহাড়ি জেলা বান্দরবান। আগামী এক সপ্তাহ ব্যাপী পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নামে এ উৎসব পালন করবে।

Go to News Site