Collector
মাদারীপুরে ৫ ইটভাটার বিরুদ্ধে মামলা, জ্বালানি কাঠ জব্দ | Collector
মাদারীপুরে ৫ ইটভাটার বিরুদ্ধে মামলা, জ্বালানি কাঠ জব্দ
Somoy TV

মাদারীপুরে ৫ ইটভাটার বিরুদ্ধে মামলা, জ্বালানি কাঠ জব্দ

মাদারীপুরে পরিবেশ আদালতের অভিযানে কাঠ পোড়ানোর দায়ে ৫ ইটভাটার বিরুদ্ধে মামলা হয়েছে। এ সময় জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।শনিবার (১১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার পাঁচখোলায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ আদালতের বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন। এ সময় ৭টি ইটভাটায় বিভিন্ন ধরনের অভিযোগে অভিযান চালানো হয়। এরমধ্যে ৫টি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা নেয়া হয়েছে।পরিবেশ আদালতের বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন জানান, ভাটাগুলোতে দীর্ঘদিন ধরে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়ম করে আসছে। এমন খবরে অভিযান চালায় পরিবেশ আদালত। ভাটায় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় পরিবেশ আদালতের পক্ষ থেকে জেএসবি, এমআরকে, আশফাক, আনোয়ার খান ও একেবি ব্রিকস-এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আরও পড়ুন: ইটভাটায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যুএসব ইটভাটা মালিকদের বিরুদ্ধে দায়ের মামলায় বিজ্ঞ আদালতে অভিযোগগুলোর বিচার আইন অনুযায়ী পরিচালিত হবে। এছাড়াও অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ইটভাটাগুলোতে রাখা জ্বালানি কাঠ জব্দ করেন পরিবেশ আদালত। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আল মামুন, নাজির মোহাম্মদ শহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামানসহ অনেকেই।

Go to News Site