Somoy TV
ফরিদপুরের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৫ জন শিশু ভাইরাস জনিত রোগ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, জেনারেল হাসপাতালে ৮ জন এবং বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৪৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালগুলোতে ভর্তি শিশুরা ফরিদপুর ও আশ পাশের জেলার বাসিন্দা। হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন জন শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাদের মধ্যে দুই জনের বাড়ি মাদারীপুর ও একজনের বাড়ি রাজবাড়ী জেলায়। আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে টিকা দেয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হাম আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সিট সংকুলন না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
Go to News Site