Jagonews24
ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১২ এপ্রিল দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে পুরো উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তবে তার রেখে যাওয়া সংগীতভান্ডার আজও বিস্ময়ের। প্রায় ৮৩ বছরের দীর্ঘ সংগীতজীবনে তিনি শুধু একজন গায়িকা নন, হয়ে উঠেছিলেন এক জীবন্ত ইতিহাস। বলিউডেই তিনি ১ হাজারেরও বেশি সিনেমায় গান গেয়েছেন। যা একক কোনো শিল্পীর জন্য বিরল এক রেকর্ড। মোট গানের সংখ্যা নিয়ে আলোচনা আরও বিস্ময়কর। হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবি, তামিল, ইংরেজি, রুশ ও মালয়সহ প্রায় ১৮টি ভাষায় গান গেয়েছেন তিনি। সব মিলিয়ে তার গাওয়া গানের সংখ্যা এখন প্রায় ১৫ হাজারের কাছাকাছি। সংগীত বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়; এটি একটি যুগের প্রতিচ্ছবি। এক জীবনে এত ভাষায়, এত ঘরানায় এবং এত দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা সত্যিই বিরল ঘটনা। আজ তার মৃত্যুতে থেমে গেল একটি সোনালি অধ্যায়। কিন্তু তার গাওয়া গানগুলো রয়ে যাবে প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে। এলআইএ
Go to News Site