Somoy TV
গাইবান্ধার পলাশবাড়িতে আলাদা অগ্নি দুর্ঘটনায় দুটি পরিবারের বসতবাড়ি ও গবাদিপশুসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার (১১ এপ্রিল) গভীর রাতে পলাশবাড়ীর মহদীপুর গ্রামে আরিফুর রহমানের বাড়ি এবং পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামে আব্দুল জলিল মিয়ার বাড়িতে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এলকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার গভীর রাতে পলাশবাড়ীর মহদীপুর গ্রামে আরিফুর রহমানের বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে বসতবাড়িসহ তিনটি গাভী, দুটি অটোভ্যান ও নগদ এক লাখ টাকা পুড়ে যায়।আরও পড়ুন: বগুড়ায় হঠাৎ চলন্ত বাসে আগুন!অন্যদিকে পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামে আব্দুল জলিল মিয়ার বাড়িতে আলাদা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাড়ির সব মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
Go to News Site