Somoy TV
চৈত্রের শেষ প্রহর পেরিয়ে নতুন সূর্যের আহ্বানে, পার্বত্য অঞ্চলের পাহাড়-নদী সেজেছে উৎসবের বর্ণিল আবরণে। রাজধানীতেও লেগেছে সেই উৎসবের ছোঁয়া।পুরোনোকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ি জনপদে চলছে নানা আয়োজন। রাজধানীতে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীও উদযাপন করছে তাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব-বিজু, সাংগ্রাই, বিষু, বৈসু, চাংক্রান ও চাংলান।জীবনকে নতুন করে দেখার এক অনন্য উপলক্ষ এই উৎসব। পুরোনো বছরের সব গ্লানি, ক্লান্তি আর বেদনা ধুয়ে-মুছে নতুন দিনের স্বপ্নে বিভোর হওয়ার এক অপার আনন্দঘন মুহূর্ত। আরও পড়ুন: একই ব্যক্তিকে দুবার স্বাধীনতা পুরস্কার দিতে নির্দেশনাবলি সংশোধনপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান বলেন, উৎসবের রঙিন আয়োজনে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণ-তরুণীদের প্রাণবন্ত নাচ, পাহাড়ি সুরের মূর্ছনায় ভেসে আসা গান আর হাসি-আনন্দে ভরা মিলনমেলা- সব মিলিয়ে এক অপূর্ব নান্দনিক আবহ তৈরি করে এই উৎসবে।চাকমা সম্প্রদায়ের বিজু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসু- প্রতিটি উৎসবেই মিশে আছে নিজস্ব ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতির গভীর ছাপ। তবে সবার মাঝেই এক অভিন্ন সুর- সম্প্রীতি, সহমর্মিতা আর নতুনকে বরণ করার অদম্য উচ্ছ্বাস। আরও পড়ুন: নানা কর্মসূচিতে উদীচী হামলায় শহীদদের স্মরণনতুন বছরের এই শুভক্ষণে প্রত্যাশা- শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে পড়ুক দেশজুড়ে, ছুঁয়ে যাক প্রতিটি হৃদয়।
Go to News Site