Somoy TV
বাস্তবতার নিরিখে বিরোধী দলকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, বিএনপি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায়।রোববার (১২ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। চিফ হুইপ বলেন, বিএনপি থেকে সংসদ সদস্য এখন ২১০ জন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। কোথাও সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি। আরও পড়ুন: অন্য কেউ সরকারে এলে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: চিফ হুইপ বাস্তবতার নিরিখে বিরোধী দলকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নূরুল ইসলাম বলেন, কমিটিতে ১৩৩ অধ্যাদেশ চুলচেরা বিশ্লেষণ করে ১১৭টি পাস করার সিদ্ধান্ত হয়েছে। ৫ দিনে দ্রুত পাস করা ইতিহাস। বই ছাপানোর চাপ ছিল। কিন্তু শেষ দিন ঠুনকো কারণ দেখিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। এতে আমরা কষ্ট পেয়েছি। আরও পড়ুন: সংরক্ষিত নারী আসন / মনোনয়ন দিতে যেসব বিষয়ে গুরুত্ব দেয়া হবে, জানালেন রিজভী ‘বলেছিলাম, জাতীয় সব আলোচনার কেন্দ্রবিন্দু হবে সংসদ। প্রতিটি বিলে বিরোধী দলকে বেশিই সময় দেয়া হয়েছে। পরের সেশনে সবগুলো বিল আলোচনার জন্য উত্থাপন করা হবে। এটুকু বিশ্বাস রাখতে হবে। মাত্র ১৩ দিনের সংসদে আস্থাহীনতার সুযোগ নেই। সংসদ ৫ বছরের’, যোগ করেন তিনি।
Go to News Site