Collector
শিক্ষকের শাস্তিমূলক বদলিতে বিদ্যালয়ে অভিভাবকদের মিষ্টি বিতরণ | Collector
শিক্ষকের শাস্তিমূলক বদলিতে বিদ্যালয়ে অভিভাবকদের মিষ্টি বিতরণ
Somoy TV

শিক্ষকের শাস্তিমূলক বদলিতে বিদ্যালয়ে অভিভাবকদের মিষ্টি বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উৎসব পালন করেছেন অভিভাবকরা।দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়মিত অসদাচরণের অভিযোগ ছিল। এর প্রতিবাদে শিক্ষার্থীরা টানা দুই দিন স্কুল বর্জন করে এবং অভিভাবকরা বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জমা দেন। এরই প্রেক্ষিতে সময় টিভিতে সংবাদ প্রচারিত হয়। অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি সত্যতা খুঁজে পাওয়ায় গত ৬ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন স্বাক্ষরিত এক আদেশে ওই শিক্ষককে লঘুদন্ড হিসেবে স্থায়ী বদলির নির্দেশ দেয়া হয়। আর পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রোববার (১২ এপ্রিল) সকালে বদলির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্কুল প্রাঙ্গণে জড়ো হন অভিভাবকরা। তারা একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন। অভিভাবকদের দাবি, এই সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

Go to News Site