Collector
রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু | Collector
রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু
Somoy TV

রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু

রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে মোবাইল অ্যাপের মাধ্যমে শুরু হলো জ্বালানি তেল বিক্রির কার্যক্রম।রোববার (১২ এপ্রিল) সকালে নগরীর গুল গোফুর পেট্রোলিয়াম তেল পাম্পে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।তিনি জানান, রোববার থেকে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ নতুন পদ্ধতির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে। নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।আরও পড়ুন: নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪এই সেবা গ্রহণের ক্ষেত্রে আলাদা করে কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা গ্রহণ করতে পারবেন। এবং শুরুর দিনে গ্রাহকরা এই পদ্ধতিতে স্বস্তি প্রকাশ করেছেন।জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, আজ যাদেরকে তেল দেয়া হচ্ছে তাদের আগামী ৫ দিন তেল দেয়া হবে না। এছাড়া জ্বালানি সংকট নিরসনে ডিজেল কার্ড দেয়া হচ্ছে ও মোবাইল কোর্ট চলমান আছে।

Go to News Site