Collector
হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা কলকাতা অবশেষে পাথিরানাকে দলে পাচ্ছে | Collector
হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা কলকাতা অবশেষে পাথিরানাকে দলে পাচ্ছে
Somoy TV

হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা কলকাতা অবশেষে পাথিরানাকে দলে পাচ্ছে

দল সাজানোর পর কলকাতা নাইট রাইডার্সে বলার মতো ডেথওভার বোলার ছিলেন দুজন। দেড় কোটি রুপি দিয়ে কেনা বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিতে হয়, আর শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা এখনও দলে যোগই দিতে পারেননি।১৮ কোটি রুপি দিয়ে কেনা পাথিরানা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় চোট পান। যে কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে এনওসিই দেয়নি। তাদের আরও দুই পেসার চোটে পড়েছেন। হার্শিত রানা ও আকাশ দীপ এখনও একটি ম্যাচও খেলতে পারেননি। এমন অবস্থায় কলকাতা যাচ্ছে দুর্দশার ভেতর দিয়ে। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের একটিতেও জয় পায়নি তারা, আছে পয়েন্ট টেবিলে সবার নিচে।মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে হার দিয়ে আসর শুরু করেছিল কলকাতা। এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৫ রানে হার। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি যায় পরিত্যক্ত হয়ে। আর শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩ উইকেটে হার।আরও পড়ুন: ডাগআউটে মোবাইল হাতে রাজস্থানের ম্যানেজার, ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিসিসিআইয়েরহারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা কলকাতার অবশেষে একটু স্বস্তির উপলক্ষ্য এসেছে। দলে যোগ দিতে চলেছেন পাথিরানা। লঙ্কান পেসারকে এনওসি দিয়েছে শ্রীলঙ্কা। খবর লঙ্কান সংবাদমাধ্যম নিউজিওয়্যারের। ভারতীয় সংবাদমাধ্যম রেভসস্পোর্টসের খবর, পাথিরানা শিগগির শ্রীলঙ্কা থেকে চেন্নাই পৌঁছে সেখান থেকে কলকাতা শিবিরে যোগ দেবেন। কলকাতার পরের ম্যাচ চেন্নাইয়ের বিপক্ষে, আগামী ১৪ এপ্রিল।আইপিএলে পাথিরানার রেকর্ডটা বেশ ভালো। ২০২২ সালে চেন্নাইয়ের জার্সি গায়ে চাপানো এই পেসার ২১.৬২ গড়ে নিয়েছেন ৪৭ উইকেট। অভিষেক মৌসুমে ২টি উইকেট পেলেও পরের তিন বছর দারুণ পারফরম্যান্স করেন। ২০২৩ সালে ১২ ম্যাচে নেন ১৯ উইকেট, ২০২৪ সালে ৬ ম্যাচে ১৩। গত বছর ১২ ম্যাচে ১৩ উইকেট নেওয়ার চেন্নাই তাকে ছেড়ে দেয়।

Go to News Site