Collector
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রামেকে ভর্তি ১৫ জন | Collector
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রামেকে ভর্তি ১৫ জন
Somoy TV

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রামেকে ভর্তি ১৫ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৫ জন ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় এদিন কেউ মারা যায়নি।রোববার (১২ এপ্রিল) রামেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার সকালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১৩ জন রোগী। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা ১৫৬ জন।এদিকে, চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৫৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।আরও পড়ুন: ফরিদপুরের হাসপাতালগুলোতে বাড়ছে হামের রোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ২৫এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বলেন, ‘গত ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন কোনো শিশুর মৃত্যু হয়নি, এটা ভালো দিক।’তিনি আরও বলেন, ‘হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’

Go to News Site