Collector
ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী | Collector
ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
Somoy TV

ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফেনীর জাতীয়তাবাদী যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারকে নতুন ঘর উপহার দিলেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।শহীদ হারুনুর রশিদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে একটি নতুন ঘর নির্মাণের কাজ শুরু হলো।রোববার সকালে (১২ এপ্রিল) ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোর বাজার এলাকায় শহীদ হারুনের পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল ঘর নির্মাণের কাজ উদ্বোধন করেন। তারা শহীদ হারুনের পরিবারের প্রতি বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম বলেন, ‘শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যাচ্ছে।’আরও পড়ুন: ফেনীতে ভুল চিকিৎসায় এক নবজাতক হারাল তার মাকেএসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।অনুষ্ঠানে উপস্থিত আরো ছিলেন ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, পৌর বিএনপি সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য গিয়াস উদ্দিন ও আহসান উদ্দিন সুমন।উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্রাংক রোডে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়। ২০১৭ সালেও শহীদ হারুনের বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান।

Go to News Site