Collector
যুক্তরাষ্ট্র ইরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে: বাঘের গালিবফ | Collector
যুক্তরাষ্ট্র ইরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে: বাঘের গালিবফ
Somoy TV

যুক্তরাষ্ট্র ইরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে: বাঘের গালিবফ

ইরানের প্রতিনিধিদলের নেতা বাঘের গালিবফ বলেছেন, পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ আলোচনার সময় যুক্তরাষ্ট্র তেহরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। খবর বিবিসির।গালিবফ আরও বলেন, ইরান ভবিষ্যৎমুখী উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।  এক্স-এ দেয়া এক পোস্টে গালিবফ বলেছেন, আলোচনার আগে তিনি জোর দিয়েছিলেন যে ইরানের বিশ্বাস ও সদিচ্ছা থাকলেও, পূর্ববর্তী দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর তাদের কোনো আস্থা নেই। আরও পড়ুন:হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীরতিনি বলেন, ইরানি প্রতিনিধিদল ভবিষ্যৎমুখী উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু আলোচনার এই পর্বে প্রতিপক্ষ শেষ পর্যন্ত ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।এদিকে, ‘ইরানের জাতীয় প্রতিরক্ষার চল্লিশ দিনের অর্জনগুলোকে সুসংহত করার প্রচেষ্টা আমরা এক মুহূর্তের জন্যও থামাব না।’  তিনি আরও বলেন। যোগ করেন যে আলোচনাটি ‘তীব্র’ ছিল এবং এতে সহায়তা করার জন্য তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান।অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের নেতা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তিনি ‘সদিচ্ছা’ নিয়ে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে নেয়নি। আরও পড়ুন:ভেস্তে গেল আলোচনা: পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদলও এর আগে শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধ বন্ধে আলোচনায় বসেন তেহরান ও যুক্তরাষ্ট্রের নেতারা।

Go to News Site