Collector
ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা | Collector
ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা
Jagonews24

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্য প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি লিটারে বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই দাম আজ (রোববার) মধ্যরাত থেকে কার্যকর হবে। রোববার (১২ এপ্রিল) নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বৃদ্ধির বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ১ মার্চ থেকে ১২ এপ্রিল ২০২৬ মাসে প্রকাশিত ফার্নেস অয়েল এর প্ল্যাটস রেটের গড় এবং ফেব্রুয়ারি ২০২৬ মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করা হয়েছে। ফার্নেস অয়েল মূলত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি/বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে এবং, শিল্প কারখানা এবং অন্যান্য গ্রাহক ব্যবহার করে থাকে। এনএস/এএমএ

Go to News Site