Collector
দুই অধ্যাপকের নামে পোস্ট অফিসে এলো কাফনের কাপড়! | Collector
দুই অধ্যাপকের নামে পোস্ট অফিসে এলো কাফনের কাপড়!
Somoy TV

দুই অধ্যাপকের নামে পোস্ট অফিসে এলো কাফনের কাপড়!

নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপককে লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা কাফনের কাপড় পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদের নামে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পৃথকভাবে কাফনের কাপড় পাঠানো হয়।বিষয়টি জানাজানি হলে শিক্ষক মহলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী শিক্ষকরা জানান, এমন ঘটনা তাদের জন্য হুমকিস্বরূপ এবং তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কে বা কারা এ ধরনের কাজ করেছে, সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি। এ বিষয়ে সংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পরিবার। আরও পড়ুন: নাটোরে কৃষক হত্যায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মনজুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত করে দোষি ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

Go to News Site