Collector
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | Collector
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Somoy TV

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমাদান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র বিজয় ও সরকার গঠনের জন্য ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে জানানো শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরও পড়ুন: সেতুমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক অবস্থান পুনরায় তুলে ধরেন। উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন বলে ‍বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Go to News Site