Collector
মধ্যনগরে হাওরের বাঁধের মাটিচাপায় যুবকের মৃত্যু | Collector
মধ্যনগরে হাওরের বাঁধের মাটিচাপায় যুবকের মৃত্যু
Somoy TV

মধ্যনগরে হাওরের বাঁধের মাটিচাপায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরে শৌলডুয়ারী বাঁধের মাটি সরাতে গিয়ে চাপা পড়ে আরমান মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আরমান মিয়া উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের শালীযানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে মধ্যনগর উপজেলার রূপেশ্বর হাওরে জলাবদ্ধতা তৈরি হয়। এতে কৃষকদের বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হলে পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধের একটি অংশ কেটে দেন।বাঁধ কাটার পর তীব্র স্রোতে পাড় ধসে পড়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। রোববার সকালে আরমানসহ গ্রামের কয়েকজন কৃষক পুনরায় পানি চলাচলের পথ পরিষ্কার করতে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন। দুপুরের দিকে কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি খণ্ড আরমানের ওপর ধসে পড়ে। সাথে থাকা অন্য শ্রমিকরা দ্রুত সরে যেতে পারলেও আরমান মাটির নিচে চাপা পড়েন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা তাকে উদ্ধার করেন।উদ্ধারের পর আরমানকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে আরমানের পরিবারে এখন শোকের মাতম চলছে।আরও পড়ুন: স্ত্রীকে মেরে মরদেহ উদ্ধারে প্রতিবেশীকে ফোন করে অনুরোধ স্বামীরএ বিষয়ে মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ শোক প্রকাশ করে বলেন, বাঁধে মাটি চাপায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি, যা অত্যন্ত দুঃখজনক। তবে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না। আমাদের না জানিয়েই স্থানীয় লোকজন নিজেরাই বাঁধটি কেটে দিয়েছিলেন।

Go to News Site