Collector
বছরে একটির বেশি টেস্ট খেলবেন না রশিদ, সমর্থন কোচের | Collector
বছরে একটির বেশি টেস্ট খেলবেন না রশিদ, সমর্থন কোচের
Somoy TV

বছরে একটির বেশি টেস্ট খেলবেন না রশিদ, সমর্থন কোচের

আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস জানিয়েছেন, তার রশিদ খানের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলে তাকে জোর করে টেস্ট ক্রিকেট খেলাতে চান না।সম্প্রতি রশিদ নিজেই জানিয়েছেন, পিঠের সমস্যার কারণে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করতে তিনি টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ কমানোর কথা ভাবছেন। এর ফলে জুনে ভারতের  বিপক্ষে নির্ধারিত একমাত্র টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।রশিদ বলেন, ‘ডাক্তার আমাকে বলেছিলেন, যদি তুমি দীর্ঘ সময় ক্রিকেট খেলতে চাও, তাহলে রেড-বল ক্রিকেট কম খেলো। কারণ এটি শরীরের জন্য ভালো নয়। আমি এরপরও খেলেছি, এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে ৬৭ ওভার বল করেছি, যা শুনে ডাক্তার অবাক হয়ে যান। তিনি বলেন, “তুমি নিজের সঙ্গে এটা করতে পারো না।” তাই এখন আমাকে বিষয়টি ভাবতে হবে।’তিনি আরও বলেন, ‘আমি ইতিমধ্যে একটি টেস্ট খেলেছি। তাই এখন একটু ধীরে এগোতে চাই। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই। ভাবুন তো, যদি ওই টেস্ট ম্যাচে আমার পিঠে বড় কিছু হয়ে যায়! আমি তো বছরে একটা টেস্ট খেলি, তাহলে ১০০ টেস্ট খেলাকে লক্ষ্য বানানোর কোনো সুযোগই নেই।’আরও পড়ুন: পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানারশিদের টেস্ট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে পাইবাস বলেন, ‘হ্যাঁ, যদি সামনে ব্যস্ত সাদা বলের সূচি থাকে এবং ইনজুরির ঝুঁকি থাকে, তাহলে তাকে বিশ্রাম দেওয়াই ভালো হতে পারে।’তিনি যোগ করেন, ‘বছরে যদি একটি টেস্টই খেলে, তাহলে কোন টেস্টটি খেলবে সেটি গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বড় বিষয় হলো রশিদের শারীরিক অবস্থা এবং তার দীর্ঘমেয়াদি সুস্থতা। আমরা চাই না, ক্যারিয়ারের পরবর্তী সময়ে সে ইনজুরির কারণে ভুগুক।’পাইবাস বলেন, ‘এটি পুরোপুরি খেলোয়াড় ব্যবস্থাপনার বিষয়। আমরা কখনোই কোনো খেলোয়াড়ের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে চাই না এমন কাজের চাপ দিয়ে, যা টেকসই নয়।’বর্তমানে পাইবাস আফগানিস্তানে অবস্থান করছেন এবং জাতীয় দলের স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং ক্যাম্প তদারকি করছেন। তিনি কাবুলে এসে সিলেকশন কমিটি, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট বিভাগ এবং হাই পারফরম্যান্স সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।আরও পড়ুন: বুমরাহকে নিয়ে যুবরাজের প্রশংসার বন্যা, আধুনিক ক্রিকেটে সেরা বোলার বললেন তাকেএই আলোচনায় উপস্থিত ছিলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি এবং ইবরাহিম জাদরান। সেখানে ভবিষ্যৎ সূচি, কৌশল এবং আসন্ন ট্রেনিং ক্যাম্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আফগান ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৪০ জন ক্রিকেটারকে নিয়ে এক মাসব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল থেকে শুরু হয়ে ১৬ মে পর্যন্ত চলবে এই ক্যাম্প, যেখানে খেলোয়াড়রা ভারত সিরিজের টেস্ট ও ওয়ানডে ম্যাচের আগে কঠোর প্রস্তুতি নেবেন।

Go to News Site