Collector
সংসদে পাস হওয়া বিল নিয়ে যা বললেন আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী | Collector
সংসদে পাস হওয়া বিল নিয়ে যা বললেন আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী
Somoy TV

সংসদে পাস হওয়া বিল নিয়ে যা বললেন আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশগুলো বিল আকারে পাসের ক্ষেত্রে সরকার কোনো অস্বচ্ছতা রাখেনি মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। যারা বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিল রোহিতের সমালোচনা করছেন, তারা না বুঝেই করছেন এবং অধিকতর যাচাই-বাছাই শেষে এগুলো আবারও সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।এদিকে অন্তবর্তী সরকারের কেউ কেউ দ্রুততার সঙ্গে অধ্যাদেশ করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিরোধী দল এটি নিয়ে রাজনীতি করতে চাইছে। যেসব ইস্যুতে বিরোধী দল ওয়াকআউট করেছে, তা সঠিক ছিল না এবং সংসদের বাইরে তারা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। রোববার (১২ এপ্রিল) বিকেলে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশসমূহ জাতীয় সংসদে বিল আকারে পাসের পর তা নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন দুই মন্ত্রী।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এরইমধ্যে বিরোধীদল বেশ কয়েকবার ওয়াকআউট করেছেন। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন। কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন তা সঠিক ছিল না এবং সংসদের বাইরে ভুল ব্যাখ্যা করেছেন বিরোধীদল। আরও পড়ুন: নারী উদ্যোক্তাদের পণ্য রফতানিতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ ৯১টি বিল উত্থাপন করা হয়েছে, এর মধ্যেই বাকি ১৬টা ছিল। বিরোধীদলীয় এমপিরা সেটা না বুঝেই বলেছে, বাকিগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে বলে জানান তিনি। আরও পড়ুন: কার্যকারিতা হারাল ২০ অধ্যাদেশ, কী বলছেন বিশেষজ্ঞরা? সংসদে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের ক্ষেত্রে সরকার কোনো অস্বচ্ছতা রাখেনি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যাচাই-বাছাই শেষে বিল গুলো সংসদে উত্থাপন করা হবে।

Go to News Site