Somoy TV
বান্দরবানে অগ্নিকাণ্ডে ঘরের ভিতর পুড়ে মারা গেছে এক প্রতিবন্ধী নারী। রোববার দুপুর দেড়টার দিকে শহরের বালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম হ্লানু চিং মার্মা(৪৫)। সে মেদো মার্মার মেয়ে।স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভিতরে অবস্থান করছিলেন প্রতিবন্ধী ওই নারী,স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিযন্ত্রণে আনে। পরে ঘরের ভিতর থেকেওই নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে আগুনের সূত্রপাত সেবিষয়ে কিছু জানা না গেলেও স্থানীয়দের ধারনা প্রতিবন্ধী ওই নারী নিজেই ঘরে আগুন লাগিয়ে দেন পরে আর বের হতে পারেন নি।আরও পড়ুন: বান্দরবানে বিজিবির অভিযানে অস্ত্রসহ আটক ২এবিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের টিম সাথে সাথে ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর ঘরের ভিতর একটি দগ্ধ মরদেহ পাওয়া যায়। তার পরিচয় জানা যায়নি। আগুন কীভাবে লেগেছে সেটিও এখনও নিশ্চিত নয় তদন্ত শেষে বলা যাবে।’
Go to News Site