Bangla Tribune
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ঢাকায় পাঁচ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ ও হামে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৫৮০ জন। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।... বিস্তারিত
Go to News Site