Collector
নিজেদের সাবেক খেলোয়াড়ের বার্সায় যাওয়া ঠেকাল রিয়াল | Collector
নিজেদের সাবেক খেলোয়াড়ের বার্সায় যাওয়া ঠেকাল রিয়াল
Somoy TV

নিজেদের সাবেক খেলোয়াড়ের বার্সায় যাওয়া ঠেকাল রিয়াল

রিয়াল মাদ্রিদ তাদের সাবেক এক খেলোয়াড়কে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যোগ দিতে বাধা দিতে চুক্তির বিশেষ ধারা ব্যবহার করেছে বলে জানা গেছে।স্প্যানিশ পত্রিকা এএস'র রিপোর্ট অনুযায়ী, ভিক্তর মুনোজ; যিনি এই মৌসুমের অন্যতম চমকপ্রদ পারফর্মার, তার দারুণ ফর্মের স্বীকৃতি হিসেবে স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে তাকে দলে ডেকেছেন। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই উইঙ্গার বর্তমানে সিএ ওসাসুনার হয়ে খেলছেন।রিপোর্টে বলা হয়েছে, মুনোজের ভবিষ্যৎ নিয়ে এখনো রিয়াল মাদ্রিদের ‘ফার্স্ট রিফিউজাল’ (অগ্রাধিকার ক্রয়ের অধিকার), বাই-ব্যাক ক্লজ (পুনরায় কিনে নেওয়ার ধারা) এবং ভবিষ্যতে বিক্রি হলে ৫০ শতাংশ অর্থনৈতিক অধিকার রয়েছে।সাম্প্রতিক গুঞ্জনের প্রেক্ষিতে রিয়াল কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, তারা কোনোভাবেই তাদের একাডেমির এই খেলোয়াড়কে বার্সেলোনায় যেতে দেবে না। মুনোজের ভবিষ্যৎ নিজেদের নিয়ন্ত্রণেই রাখতে চায় রিয়াল।আরও পড়ুন: নেইমারকে দলে নিতে আগ্রহী এমএলএসের ক্লাব‘লা ফ্যাব্রিকা’ (রিয়ালের একাডেমি) থেকে উঠে আসা অনেক খেলোয়াড়ের মতো, মুনোজও তিন বছরের একটি যৌথ চুক্তির আওতায় রয়েছেন। ক্লাবের অনুমতি ছাড়া তিনি বা নিকো পাজ, ইয়াকোবো রামোন; কেউই একতরফাভাবে অন্য দলে যেতে পারবেন না। গত পাঁচ বছর ধরে এই নীতিই অনুসরণ করে আসছে রিয়াল মাদ্রিদ।রিয়াল মনে করছে, সিএ ওসাসুনার সঙ্গে তাদের চুক্তি যথেষ্ট শক্তিশালী এবং তারা নিশ্চিত, এই দ্রুতগতির উইঙ্গার বার্সেলোনায় যাচ্ছেন না। ভিক্তর মুনোজ়। ছবি: রিয়াল মাদ্রিদসাম্প্রতিক গুঞ্জনগুলোও নাকচ করা হয়েছে। মুনোজের এজেন্ট পরিবর্তন করা নিয়ে যে আলোচনা চলছে, সেটি কয়েক মাস আগেই ঠিক করা হয়েছিল এবং এর সঙ্গে বার্সেলোনায় যাওয়ার কোনো সম্পর্ক নেই। নতুন এজেন্সির সঙ্গে বার্সা ও রিয়াল, দুই ক্লাবেরই ভালো সম্পর্ক রয়েছে, তবে এই পরিবর্তন শুধুই তার দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনার অংশ।আরও পড়ুন: চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নাম ঘোষণাকে মেন্দির ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিলইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও ইতালির সিরি আ'র ক্লাবগুলোও তার ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করেছে। তার চুক্তিতে ৪০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে। তবে রিয়াল চাইলে আগামী গ্রীষ্মেই ৮, ৯ বা ১০ মিলিয়ন ইউরোর মধ্যে তাকে আবার দলে ফিরিয়ে নিতে পারবে।এই তরুণ উইঙ্গার ইতোমধ্যে স্পেনের হয়ে দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন। তিনি এই মৌসুমে লা লিগায় তার দলের সব ম্যাচে খেলেছেন, যেখানে ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন।

Go to News Site