Collector
হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের যে বার্তা মিলল | Collector
হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের যে বার্তা মিলল
Somoy TV

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের যে বার্তা মিলল

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে সৃষ্ট সমস্যায় বাংলাদেশও ভুগছে। তবে ইরান হরমুজে আর বাংলাদেশি জাহাজ আটকাবে না বলে আশ্বস্ত করেছে।রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে বেড়ে না যায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগে থেকেই চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই। আর হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকেপড়ে থাকলে ইরান ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে। এ সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংকটের মতো কূটনৈতিক সমস্যা আলোচনার মধ্যদিয়ে সমাধান হতে হবে। নতুবা পৃথিবীর সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ চায় আলোচনা বেগবান হোক, একটা রেজ্যুলেশন হোক। আরও পড়ুন: হরমুজ ইরানের হাতে, টোল অবশ্যই দিতে হবে: ডেপুটি পার্লামেন্ট স্পিকার মধ্যপ্রাচ্যের প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, লেবাননের যারা বাংলাদেশের মিশনে দায়িত্বরত তারাও ঝুঁকির মধ্যে রয়েছে। যে নারী নিহত হয়েছেন, তার মরদেহ ফেরত আনতে সময় লাগবে। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।   প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই জানিয়ে কোনো ধরনের গুজবে কান দিতেও আহ্বান জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

Go to News Site