Collector
নোয়াখালীতে ১৯ মামলার আসামি ‘মাইস্যা ডাকাত’ গ্রেফতার | Collector
নোয়াখালীতে ১৯ মামলার আসামি ‘মাইস্যা ডাকাত’ গ্রেফতার
Somoy TV

নোয়াখালীতে ১৯ মামলার আসামি ‘মাইস্যা ডাকাত’ গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দীর্ঘদিনের ত্রাস ও ১৯টি মামলার দুর্ধর্ষ আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে মাইস্যা ডাকাতকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।গ্রেফতার রফিকুল ইসলাম উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজারে একটি বিশেষ অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই বাজারে অভিযান চালিয়ে চিহ্নিত এই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।পুলিশের তথ্যমতে, গ্রেফতার রফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র মামলা, ধর্ষণ এবং চাঁদাবাজিসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এমনকি অন্য একটি মামলার আসামির দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতেও এই মাসুদের সরাসরি সম্পৃক্ততার কথা উঠে এসেছে।আরও পড়ুন: জমি থেকে কর্দমাক্ত হয়ে ডাকাত ধরল পুলিশ সদস্যরাকোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, ডাকাত মাইস্যা এই অঞ্চলের ত্রাস ছিল। সে কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরবে বলে আমরা আশা করছি।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর শনিবার (১১ এপ্রিল) বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পুলিশ এখন তার সহযোগীদের বিষয়ে তদন্ত শুরু করেছে।

Go to News Site