Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আটককৃত ব্যাটারিচালিত অটোরিকশাগুলো মালিকদের কাছে দ্রুত হস্তান্তর এবং চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। রোববার (১২ এপ্রিল) দুপুরে নগর ভবনে এই স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, সিলেট নগরের প্রায় ৩০ হাজার রিকশা শ্রমিকের কর্মসংস্থানের যোগান দেয় এই অটোরিকশা। মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান বাহন হিসেবে এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেতৃবৃন্দ অবিলম্বে আটককৃত যানবাহন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি যেসব গ্যারেজের বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলো পুনরায় Read More
Go to News Site