Collector
ফেসবুকে ট্রাইব্যুনালকে অবমাননা, যুবলীগ নেতার সশ্রম কারাদণ্ড | Collector
ফেসবুকে ট্রাইব্যুনালকে অবমাননা, যুবলীগ নেতার সশ্রম কারাদণ্ড
Jagonews24

ফেসবুকে ট্রাইব্যুনালকে অবমাননা, যুবলীগ নেতার সশ্রম কারাদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ায় এম এইচ পাটোয়ারী বাবু নামের এক যুবলীগ নেতাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধের দায়ে ক্ষমা পেয়েছেন ওই যুবলীগ নেতার স্ত্রী।   রোববার (১২ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় দেন। এ ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।   আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান খান ও আইনজীবী এমএ নোমান। অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, সুলতান মাহমুদ, আবদুস সাত্তার পালোয়ান, ব্যারিস্টার তানভির জোহা, শাইখ মাহদী, মঈনুল করিম ও তারেক সিাদ্দকীসহ অন্যরা।   এম এইচ পাটোয়ারী বাবু ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। তার বাসা রাজধানীর মিরপুরের সেনপাড়ায়।   এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে সম্প্রতি একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা ‘খাওয়ার’ বানোয়াট পোস্ট প্রচার করা হয়েছিল। দণ্ডিত যুবলীগ নেতা ও তার স্ত্রী আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ উপস্থিত ছিলেন। তারা দুজনই আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। রায় ঘোষণার পর যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারীকে কারাগারে নেওয়া হয়। এফএইচ/এমকেআর

Go to News Site