Collector
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের প্রসার নিয়ে ভয়ংকর তথ্য দিলেন পুলিশ সুপার | Collector
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের প্রসার নিয়ে ভয়ংকর তথ্য দিলেন পুলিশ সুপার
Somoy TV

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের প্রসার নিয়ে ভয়ংকর তথ্য দিলেন পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা প্রতিরোধে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ এই তথ্য জানান। আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপারের বক্তব্যে উঠে এসেছে মাদক বিক্রি নিয়ে ভয়ংকর তথ্য।সভায় পুলিশ সুপার জানান, মাদক ব্যবসায়ীদের তালিকা করতে গিয়ে জেলার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের একটি অংশে ৬১টি মাদকস্পট পাওয়া গেছে। যেখানে চাইলে আপনি ইয়াবা পাবেন। বিজয়নগরের ভয়াবহ অবস্থা, কি অবস্থা তা কল্পনাও করতে পারবেন না। তিনি বলেন, এলাকা, গ্রাম এবং পাড়া-মহল্লা ভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ. হান্নান বলেন, আগে নাসিরনগর তুলনামূলক ভাবে ভালো ছিলো। এখন এদিক দিয়ে মাদক পাচারের রাস্তা বানাইছে। ৩/৪ দিন আগে ফেসবুকে দেখলাম গাঁজার বিরাট বড় এক চালান ধরা পড়েছে। মাদক প্রতিরোধে ইউনিয়নগুলোতে সভা করতে হবে। নাসিরনগরের ধরমন্ডলে মাদকের ব্যবহার বেশি। আমরা সেখানে প্রথম সভা করতে পারি। সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ বলেন, যারা মাদক সম্রাট তাদের গ্রেফতার করার পর জামিন যাতে না পায় সে ব্যবস্থা করতে হবে। আরও পড়ুন: অভিযানেও থেমে নেই মাদক চোরাচালান, দেশে ঢুকছে কুরিয়ারের মাধ্যমে! জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন বলেন, আমরা সবাই জানি কারা মাদক ব্যবসায়ী, চোরাচালানি। কথা হলো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? বিগত সরকারের আমলে আমাদের বিরুদ্ধে একশো-দেড়শো মামলা দেয়া হয়েছে। যারা মাদক ব্যবসায়ী-ডিলার তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। জামিন হলে সাথে সাথে নতুন করে মামলা দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া পাবলিক প্রসিকিউটর ফখর উদ্দিন আহমেদ খান বলেন, প্রশাসন, নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে স্থানীয়ভাবে কারা মাদক ব্যবসায় জড়িত তাদেরকে চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে। আরও পড়ুন: মাদক নিয়ে গ্রেফতার হলে কোনো সুপারিশ চলবে না: সালাউদ্দিন টুকু সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, মাদকের ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমরা কঠোর হবো।   এদিকে সভায় পেশ করা অপরাধ বিবরনীতে দেখা যায় মার্চ মাসে জেলায় কোনো চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। ডাকাতির ঘটনা ঘটেছে ১টি। আর চুরির ঘটনা ঘটেছে ১৫টি। এই মাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৯জন।

Go to News Site