Collector
সাতক্ষীরায় বিপুল পরিমাণ ডিজেল জব্দ | Collector
সাতক্ষীরায় বিপুল পরিমাণ ডিজেল জব্দ
Somoy TV

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ডিজেল জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ তেল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু অভিযানে নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী অতিরিক্ত ডিজেল মজুত রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত ৬ ব্যারেল ডিজেল থানায় জমা দেয়া হয়।আরও পড়ুন: সুন্দরবনে বনদস্যুদের লক্ষ্য করে গুলি, অস্ত্র উদ্ধারঅভিযানের সময় অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের সেচ মেশিন ও একাধিক ভেকু গাড়ি পরিচালনার জন্য এ তেল মজুত করা হয়েছিল। তবে, স্থানীয়দের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাড়িতে জ্বালানি তেল মজুত করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিলেন।অভিযান শেষে অভিযুক্ত চেয়ারম্যান ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুত করবেন না মর্মে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

Go to News Site