Somoy TV
পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে ডান কাঁধে চোট পেয়েছেন পারভেজ হোসেন ইমন। সেই চোটে এবার ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বাঁহাতি এই ওপেনার। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইমনকে না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।চলমান পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ইমন। সেখানে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন ইমন। ফলে টুর্নামেন্টের মাঝপথেই ফিরতে হয়েছে দেশে। গতকাল (১১ এপ্রিল) পাকিস্তান থেকে দেশে ফিরেছেন ইমন।পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ (১২ এপ্রিল) বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'পাকিস্তান থেকে ফেরার পর ইমনের চোট পরীক্ষা করে দেখা গেছে, তার ডান কাঁধের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।'আরও পড়ুন: ইমনের বদলি হিসেবে লঙ্কান অলরাউন্ডারকে দলে নিল লাহোরইতোমধ্যেই বিসিবির মেডিকেল ও কোচিং স্টাফদের তত্ত্বাবধানে ইমনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ধীরে ধীরে ফাংশনাল স্কিল ট্রেনিং শুরু হবে এই ক্রিকেটারের।আগামী ২৭ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। টাইগারদের টি-টোয়েন্টি সেট আপের অংশ হওয়ায় এই সিরিজে তার ডাক পাওয়ার সম্ভাবনা ছিল প্রায় শতভাগ। কিন্তু ইনজুরিতে এই সিরিজে খেলা এখন অনেকটাই অনিশ্চিত। তবে কিউইদের বিপক্ষে সিরিজের আগেই ইমনকে ফিট করে তোলার ব্যাপারে আশাবাদী বিসিবি। বায়েজিদুল ইসলাম বলেন, 'আমরা আশা করছি চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।'
Go to News Site