Somoy TV
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।রোববার (১২ এপ্রিল) সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় দুইটি দোকানে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্ট গার্ড পাগলা স্টেশনের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাত থেকে সকাল ছয়টা পর্যন্ত চর সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আরও পড়ুন: রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু এসময় ওই এলাকায় সন্দেহজনক ২ টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে সাব্বির আলম সুজন বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Go to News Site