Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে রোববার (১২ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে ৬ এবং হামে আরও ৪ শিশু মারা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নানা কর্মকাণ্ড করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। জামিনে কারামুক্ত শিরীন শারমিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হরমুজে প্রবেশ করা বা ছেড়ে আসা সব জাহাজ আটকে দেবো: ট্রাম্প ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, মার্কিন বাহিনী অবিলম্বে ‘হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী যেকোনো জাহাজকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে’। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের যে বার্তা মিলল মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে সৃষ্ট সমস্যায় বাংলাদেশও ভুগছে। তবে ইরান হরমুজে আর বাংলাদেশি জাহাজ আটকাবে না বলে আশ্বস্ত করেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। বিস্তারিত পড়তে ক্লিক করুন। দাম বাড়ল ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
Go to News Site