Collector
পূর্ণ শক্তির দল না নিয়ে আসলেও নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক থাকতে বললেন নান্নু | Collector
পূর্ণ শক্তির দল না নিয়ে আসলেও নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক থাকতে বললেন নান্নু
Somoy TV

পূর্ণ শক্তির দল না নিয়ে আসলেও নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক থাকতে বললেন নান্নু

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে, কোনো প্রতিপক্ষকেই ছোট কর দেখা যাবে না। নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল নিয়ে না আসলেও, বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। সাফল্য পেতে টপ অর্ডারে সাইফ-শান্তদের আরও দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু। এদিকে, প্রিমিয়ার লিগের সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও, ক্লাবগুলোর চাহিদা অনুসারে আগামী মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান নান্নু।সাইফ হাসান, খুব অল্প সময়ের জন্যই জ্বলে উঠেছিলেন। এশিয়া কাপে ঝলক দেখালেও এরপর টি-২০ কিংবা ওয়ানডেতে বড্ড মলিন এই ব্যাটার। পাকিস্তান সিরিজে ৩ ম্যাচে করেছেন মাত্র ৫২ রান। ওপেনিংয়ে যা একেবারেই বেমানান। নিউজিল্যান্ড সিরিজই হতে পারে শেষ সুযোগ। প্রধান নির্বাচকের কথায় সেটা আঁচ করতে পেরেছেন সাইফ নিজেও। তাইতো মিরপুরে একাই নিজেকে পরিণত করতে ব্যস্ত সাইফ।  অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকলেও সাইফের জন্য একাদশে সুযোগ মিলছে না সৌম্য সরকারের। আরেক টপ অর্ডার ব্যাটার শান্ত নেই রানের মধ্যে। শেষ ১০ ওয়ানডেতে করেছেন ১৫৭ রান। নিউজিল্যান্ড সিরিজে সাফল্য পেতে এই পজিশনে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ নান্নুর।  আরও পড়ুন: পিএসএল খেলতে গিয়ে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেলেন ইমন নান্নু বলেন, ‘নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফরম্যাটেই তারা কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যেকোনো দেশকে। তো সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজটা হালকাভাবে নেওয়া যাবে না কারণ যেহেতু আমাদের ঘরের মাঠে খেলছি। আমাদের পয়েন্টগুলি খুব দরকার।’  এই নিউজিল্যান্ড সিরিজের ওপর নির্ভর বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎ। মেগা আসরে সরাসরি খেলতে এই সিরিজ জিততেই হবে টাইগারদের। যদিও সেরা ক্রিকেটারদের অনেককেই স্কোয়াডে রাখেনি কিউইরা। তারপরও টাইগারদের সতর্ক থাকতে হবে বলে মনে করেন নান্নু।  আরও পড়ুন: চার মাসে ১১ ব্যাটার ‘রিটায়ার্ড আউট’— জিতেছে মাত্র ৪ দল ‘ওদের নিয়মিত যে খেলোয়াড়দের (তারা আসছে না) বেশ কিছু পরিবর্তন এনেছে। আমার মনে হয় তাদেরকে হালকা করে নিলে কিন্তু আমরা আবার বিপদে পড়তে পারি। আমার মনে হয় আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে এবং এই সিরিজটা থেকে অবশ্যই আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স চাই যেটা আগামী সিরিজে কাজে লাগবে।’  এদিকে, তামিম ইকবাল বোর্ডে এসেই প্রিমিয়ার লিগ শুরু করতে ক্লাবগুলোর সঙ্গে ইতিবাচক বৈঠক করেছে। তবে, এখনো সূচি চূড়ান্ত হয়নি। সুপার লিগ হওয়া না হওয়া নিয়ে আছে জটিলতা। দ্রুত সমাধানের আশ্বাস টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর।

Go to News Site