Somoy TV
পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল এনে খোলা বাজারে বেশি দামে বিক্রির সময় অভিযান চালিয়ে আকরাম হোসেন (৩৪) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১২ এপ্রিল) বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের এতিমখানা বাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। এ সময় বেশি দামে পেট্রোল বিক্রির সময় আকরাম হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন উপজেলার আনন্দপুর গ্রামের আসমত আলীর ছেলে। আরও পড়ুন: নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাহমুদুল হাসান জানান, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Go to News Site