Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনগনের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ ও অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিকশা, ইজিবাইক, টমটম ও মিশুক অপসারণের কার্যক্রম চলছে। গত বছরের ১৫ অক্টোবরের মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অবৈধ যানবাহন সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে ওই বছরের ১৪ অক্টোবর ব্যবসায়ীরা ৬ মাসের সময় প্রার্থনা করেন Read More
Go to News Site