Somoy TV
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১২ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তের বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকায় এসব ডিজেল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, রোববার রাতে বড়বলদিয়া বিওপির টহল দল নায়েক ইব্রাহিমের নেতৃত্বে হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় এক ব্যক্তি ভ্যানযোগে সীমান্তের দিকে যাচ্ছিল একটি ড্রাম নিয়ে। আরও পড়ুন: পাম্প থেকে পেট্রোল কিনে খোলাবাজারে বেশি দামে বিক্রি, নেত্রকোনায় যুবককে জরিমানা তল্লাশির সময় ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল উদ্ধার করা হয়। বিজিবির দাবি, এসব ডিজেল ভারতে পাচারের উদ্দেশ্যেই নেয়া হচ্ছিল। তাদের সতর্কতায় পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। উদ্ধার করা ডিজেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site