Collector
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিলো বিসিবি | Collector
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিলো বিসিবি
Somoy TV

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিলো বিসিবি

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারজন দেশি আম্পায়ারের সাথে থাকছেন দুজন বিদেশি আম্পায়ার। এছাড়া ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন অ্যান্ডি প্রাইক্রফটকে।বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। পুরো সিরিজ জুড়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।  আম্পায়ারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে রোটেশন পদ্ধতিতে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিতিন মেনন ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার (তৃতীয় আম্পায়ার) হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওর্থ, আর চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে গাজী সোহেলকে।  আরও পড়ুন: পূর্ণ শক্তির দল না নিয়ে আসলেও নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক থাকতে বললেন নান্নু ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতেও আম্পায়ারদের দায়িত্ব ঘুরিয়ে-ফিরিয়ে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল ও রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় (টিভি) আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিতিন মেনন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল।  তৃতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে দেখা যাবে নিতিন মেনন ও মাসুদুর রহমান মুকুলকে। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ, আর চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মোর্শেদ আলী খান।  টি-টোয়েন্টি সিরিজেও একইভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল।  আরও পড়ুন: পিএসএল খেলতে গিয়ে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেলেন ইমন দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ডে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদকে। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মোর্শেদ আলী খান।  তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মোর্শেদ আলী খান এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।

Go to News Site