Collector
যশোরে চিকিৎসা নিতে হাসপাতালে হনুমান | Collector
যশোরে চিকিৎসা নিতে হাসপাতালে হনুমান
Jagonews24

যশোরে চিকিৎসা নিতে হাসপাতালে হনুমান

চিকিৎসা নিতে পশু হাসপাতালে আসলো হনুমান! অবিশ্বাস্য হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে। রোববার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, সম্প্রতি কেউ হয়তো হনুমানটিকে ধারালো অস্ত্র দিয়ে পিছনের অংশে কোপ দিয়েছিল। সেই থেকেই এটি চিকিৎসা নিতে হাসপাতাল খুঁজে বেড়াচ্ছে। এর আগে হনুমানটি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিকরগাছা থানায়ও গেছে। অবশেষে রোববার (১২ এপ্রিল) প্রাণি সম্পদ অফিসারের কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল খুঁজে পেয়েছে। তিনি আরও বলেন, হনুমানটি প্রথমে পশু হাসপাতালে চিকিৎসা শেডের টেবিলে বসে। সেখানে পছন্দ না হওয়ায় ফার্মেসি কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ওষুধ খুলে খুলে নাকের কাছে নিয়ে গন্ধ নেয় ও খায়। পরে তাকে চিকিৎসা দেওয়ার কথা বললে রাজি হয়। তখন ভায়োডিন দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে দেওয়া হয়। এসময় হনুমানটি চুপচাপ ছিল। প্রাণিটি পুরোটা সময় বাক্‌প্রতিবন্ধী মানুষের মত আচরণ করেছে বলে জানান পশু চিকিৎসক মাসুমা আখতার। জেইউডি/এসএএইচ

Go to News Site