Collector
নেত্রকোনায় ৬ ড্রাম জ্বালানি তেল জব্দ, একজনকে ১০ দিনের কারাদণ্ড | Collector
নেত্রকোনায় ৬ ড্রাম জ্বালানি তেল জব্দ, একজনকে ১০ দিনের কারাদণ্ড
Somoy TV

নেত্রকোনায় ৬ ড্রাম জ্বালানি তেল জব্দ, একজনকে ১০ দিনের কারাদণ্ড

নেত্রকোনায় মোবাইল কোর্ট পরিচালনা করে ছয় ড্রাম জ্বালানি তেল জব্দসহ এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ। এর আগে তেলভর্তি ড্রামগুলো একটি পিকআপ ভ্যানে করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিয়ে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে আটক হয়। আটক ব্যক্তি জানান, তিনি পারলা এলাকার মোনাকো পাম্প থেকে তেল কিনে ধর্মপাশায় নিয়ে যাচ্ছিলেন। আরও পড়ুন: ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল উদ্ধার পরে খবর পেয়ে এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। এ সময় পাঁচ ড্রামে ডিজেল ও একটি ড্রামে পেট্রোল পাওয়া যায় বলে নিশ্চিত করা হয়। তবে পিকআপ চালক পালিয়ে যায়। দণ্ডপ্রাপ্ত বকুল দাবি করেন, তিনি মোনাকো ফিলিং স্টেশন থেকে প্রায় এক লাখ টাকার তেল কিনে ধর্মপাশায় নিচ্ছিলেন। উদ্ধারকৃত পরিমাণ হলো ২০০ লিটার পেট্রোল ও ৮০০ লিটার ডিজেল। তবে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এসিল্যান্ড মো. শামছুজ্জামান আসিফ জানান, কাগজপত্র না থাকায় এবং জ্বালানি পরিবহনের বৈধতা প্রমাণ করতে না পারায় অভিযুক্তকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা তেল সরকারি দরে বিক্রি করে সাধারণ মানুষের কাছে সরবরাহ করা হবে।

Go to News Site