Collector
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. রফিকুস সালেহীন | Collector
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. রফিকুস সালেহীন
Somoy TV

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. রফিকুস সালেহীন

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেগীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ পদে নিয়োগ দেয়া হয়েছে। আরও পড়ুন: অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

Go to News Site