Collector
নাইজেরিয়ায় গ্রামের বাজারে বিমান হামলা, শতাধিক মানুষ নিহত হওয়ার শঙ্কা | Collector
নাইজেরিয়ায় গ্রামের বাজারে বিমান হামলা, শতাধিক মানুষ নিহত হওয়ার শঙ্কা
Somoy TV

নাইজেরিয়ায় গ্রামের বাজারে বিমান হামলা, শতাধিক মানুষ নিহত হওয়ার শঙ্কা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের ধাওয়া করতে গিয়ে দেশটির সামরিক বাহিনীর একটি বিমান ভুলবশত একটি গ্রামের বাজারে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক কর্মকর্তা ও একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এই হামলায় বহু মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ওই হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। এদিকে স্থানীয় প্রধান লাওয়ান জান্না নুর গেইদাম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘মোট হতাহত (নিহত ও আহত) প্রায় ২০০ জন।’ গত শনিবার (১১ এপ্রিল) রাতে জোবি রাজ্যের জিল্লি গ্রামে এ বিমান হামলার ঘটনা ঘটে। , যা বোরনো রাজ্যের সীমান্তে অবস্থিত। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে চলা বিদ্রোহের কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নাইজেরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা বোরনো রাজ্যের জিল্লি এলাকায় বিমান হামলায় বোকো হারামের সদস্যদের হত্যা করেছে। তবে বাজারে হামলার বিষয়ে কিছু বলা হয়নি। পরে জোবি রাজ্য সরকার জানায়, ওই এলাকায় একটি বাজারের কাছাকাছি বিমান হামলা চালানো হয়েছিল, যেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। আরও পড়ুন: জ্বালানি সংকট: সেনেগালে মন্ত্রীদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জোবি রাজ্য সরকারের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল দাহিরু আবদুলসালাম বলেন, ‘গেইদাম এলজিএ (স্থানীয় সরকার এলাকা) থেকে যারা জিল্লির সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন, তাদের মধ্যে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। জোবি স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ) জানায়, তারা জিল্লি বাজারে একটি ঘটনার প্রাথমিক তথ্য পেয়েছে, যেখানে কিছু ব্যবসায়ী হতাহত হয়েছেন, এবং জরুরি সাড়া কার্যক্রম চালু করা হয়েছে। আহতদের অনেককে কাছের গেইদাম ও মাইদুগুরি শহরের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান লাওয়ান নুর। গেইদাম জেনারেল হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, অন্তত ২৩ জন আহত সেখানে চিকিৎসা নিচ্ছেন, এমন তথ্য দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘কোনো মানদণ্ডেই বিমান হামলা আইন প্রয়োগের বৈধ পদ্ধতি নয়। এ ধরনের বেপরোয়া প্রাণঘাতী শক্তি ব্যবহার অবৈধ, অগ্রহণযোগ্য এবং এটি দেখায় যে নাইজেরিয়ার সামরিক বাহিনী যাদের সুরক্ষা দেয়ার কথা, তাদের জীবনকে কতটা অবহেলা করছে।’  আরও পড়ুন: ৩০ দিনের আল্টিমেটাম / ১ বিলিয়ন ডলার ও বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডার সেনাপ্রধানের সংস্থাটি নাইজেরিয়া কর্তৃপক্ষের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

Go to News Site