Somoy TV
বিশ্বব্যাপী প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। এর মধ্য থেকে কিছু ঘটনা স্মরণীয় হয়ে থাকে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ঘটনা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬। ইতিহাসের পাতায় এদিন বিশ্বে ঘটেছে নানা ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭৪১ - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়। ১৭৭২ - ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন। ১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ প্রথম প্রকাশ হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮৯৩ - গোকুলচন্দ্র নাগ ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশ হয়। ১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর হয়। ১৯৪৮ - ভুবনেশ্বর ওড়িশা রাজ্যের রাজধানী করা হয়। ১৯৬৪ - ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন। ১৯৬৬ - বিমান দুর্ঘটনায় ইরাকি কর্নেল, রাজনীতিবিদ ও ইরাকের ২য় প্রেসিডেন্ট আবদুস সালাম আরিফ মারা যান। ১৯৭৫ - লেবাননের গৃহযুদ্ধের সময় খ্রিস্টান উগ্রবাদী ফ্যালানজিস্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনি নিহত হন। বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়। ১৯৯৭ - আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ২০০৪ - সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে। ২০২৩ - পশ্চিমবঙ্গের কলকাতায় এক বিশাল শঙ্খের আকারে বিশ্বমানের অডিটোরিয়াম ধনধান্যের উদ্বোধন হয়। জন্ম ১৫১৯ - ক্যাথরিন ডি’ মেডিকি, ফ্রান্সের দ্বিতীয় হেনরির ইতালীয় বংশোদ্ভূত ফরাসি স্ত্রী। ১৫৭০ - গায় ফাওকেস, ইংরেজ সেনা ও বারুদ চক্রান্ত পরিকল্পনাকারী। ১৭৪৩ - টমাস জেফারসন, যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট। ১৯০৬ - স্যামুয়েল বেকেট, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও পরিচালক। ১৯০৯ - প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী। ১৯২২ - জুলিয়াস নয়েরে, তাঞ্জানিয়ান শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট। ১৯৩৯ - শেমাস্ হীনি, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার। ১৯৪০ - জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক। ১৯৪১ - মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জেনেটিসিস্ট। ১৯৪৯ - ক্রিস্টোফার হিচেনস, ইংরেজ বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ও লেখক। ১৯৫০ - রন পেরলমান, মার্কিন অভিনেতা ও প্রযোজক। ১৯৬০ - রুডি ফোলার, সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৩ - গ্যারি কাসপারভ, গ্র্যান্ড মাস্টার, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন। ১৯৭৮ - কার্লেস পুয়ল, স্প্যানিশ ফুটবলার। ১৯৮৩ - ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, চিলির ফুটবলার। ১৯৮৪ - এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ, ডেনিশ ফুটবলার। ১৯৮৮ - অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, ব্রাজিলিয়ান ফুটবলার। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ১ মৃত্যু ০৮১৪ - ক্রুম, বুলগেরীয় শাসক। ১৬৯৫ - জাঁ ডে লা ফন্টাইনে, ফরাসি লেখক ও কবি। ১৮৮২ - ব্রুনো বাউয়ের, জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক। ১৯৪৪ - বাংলার খ্যাতনামা সাংবাদিক আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্লকুমার সরকার। ১৯৪৫ - আর্নেস্ট কাসিরের, পোলিশ বংশোদ্ভূত মার্কিন দার্শনিক ও শিক্ষাবিদ। ১৯৫৬ - এমিল নল্ডে, ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ। ১৯৬৬ - জর্জ দুহামেল, ফরাসি লেখক। ১৯৭৩ - বলরাজ সাহনি, খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। ১৯৯৩ - ওয়ালেস স্টেগ্নার, মার্কিন ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক। ২০১৫ - এডুয়ার্ডো গালেয়ানো, উরুগুয়ের সাংবাদিক ও লেখক। গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।২০২৫ - সাহিত্যে নোবেল বিজয়ী মারিও ভার্গাস লোসা।
Go to News Site