Collector
ব্র্যাক এনজিওতে চাকরি: সপ্তাহে দুদিন ছুটিসহ নানা সুবিধা | Collector
ব্র্যাক এনজিওতে চাকরি: সপ্তাহে দুদিন ছুটিসহ নানা সুবিধা
Somoy TV

ব্র্যাক এনজিওতে চাকরি: সপ্তাহে দুদিন ছুটিসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটির ‘রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন, শেল্টার, এইচসিএমপি’ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।পদের নাম ও পদসংখ্যা: ডেপুটি ম্যানেজার, নির্ধারিত নয়।আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল কক্সবাজারে। বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা দেয়া হবে। আরও পড়ুন: চাকরি দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দ্রুত আবেদন করুনআবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

Go to News Site