Somoy TV
আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ (এইচআরবিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপপদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (এইচআরবিপি) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এমবিএঅন্যান্য যোগ্যতা: দেশের শ্রম আইন সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস ও নথিভুক্তকরণে দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর আরও পড়ুন: লোকবল নেবে স্কয়ার গ্রুপ, পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর কর্মস্থল: ঢাকা (বানানী)বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ১২ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।
Go to News Site